কুতুবদিয়ায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু
পেকুয়া প্রতিনিধি
কক্সবাজারের কুতুবদিয়ায় বজ্রপাতে আবুল কাশেম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেইজ্জার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে বজ্রসহ বৃষ্টির সময় বাইরে অবস্থান করছিলেন আবুল কাশেম। এ সময় বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ধূরং বাজারের ন্যাশনাল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুতুবদিয়া থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
কক্সবাজার সব খবর















