বাকলিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গ্রেপ্তার ১৫
সিভয়েস২৪ প্রতিবেদক
নগরের বাকলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (সদর) আমিনুর রশিদ।
তিনি বলেন, 'রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সৈয়দ শাহ রোডের মোরশেদ টাওয়ারের সামনে দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সড়কে চলাচলরত সিএনজি অটোরিকশা ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। খবর পেয়ে বাকলিয়া থানার পুলিশের একটি টহল দল তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অভিযান চালিয়ে সংঘর্ষে সরাসরি জড়িত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়।'
তিনি আরও বলেন, 'এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।'
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














