দীঘিনালার বৌদ্ধ বিহারে পাওয়ার টিলার দিলো সেনাবাহিনী
দীঘিনালা প্রতিনিধি, সিভয়েস২৪
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কার্বারীটিলা দাম্মাচারিয়া বৌদ্ধ বিহারে কৃষিকাজ ও দৈনন্দিন কার্যক্রমে সহায়তার জন্য একটি পাওয়ার টিলার দিয়েছে দীঘিনালা জোন সেনাবাহিনী।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে দীঘিনালা জোনের পক্ষ থেকে বৌদ্ধ বিহারের করুণাবংশ ভিক্ষুর কাছে পাওয়ার টিলারটি হস্তান্তর করা হয়।
এ সময় দীঘিনালা জোনের মেজর তৌকির আহমেদ এসইউপি, পিএসসি, মাস্টার ওয়ারেন্ট অফিসার জয়নুল আবেদীন, বৌদ্ধ বিহারের ভিক্ষু এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দীঘিনালা জোনের পক্ষ থেকে জানানো হয়, দুর্গম পার্বত্য এলাকার কৃষিকাজে সহায়তা এবং স্থানীয় বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী সহযোগিতা দেওয়ার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বৌদ্ধ বিহারের করুণাবংশ ভিক্ষু বলেন, পাওয়ার টিলারটি বিহারের কৃষিকাজসহ বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করা হবে। এ সহযোগিতার জন্য তিনি দীঘিনালা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয়রা জানান, দুর্গম এলাকায় কৃষিকাজে যান্ত্রিক সহায়তা পাওয়ায় বৌদ্ধ বিহারের কার্যক্রমে সুবিধা হবে। পাশাপাশি এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও শক্তিশালী করবে।
পাহাড় সব খবর















