Cvoice24.com

উখিয়ায় বিভিন্ন মামলায় ১৬ জন গ্রেপ্তার

উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
১৪:৫০, ২৮ সেপ্টেম্বর ২০২৬
উখিয়ায় বিভিন্ন মামলায় ১৬ জন গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় বিভিন্ন মামলা ও পরোয়ানায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

উখিয়া থানা পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে জিআর মামলার পরোয়ানাভুক্ত একজন, সিআর মামলার পরোয়ানাভুক্ত একজন, নিয়মিত মামলার চারজন, আগের মামলার তিনজন, মোবাইল কোর্টের সাজা পরোয়ানাভুক্ত ছয়জন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় একজন রয়েছেন।

মোবাইল কোর্টের সাজা পরোয়ানাভুক্ত ছয়জনের মধ্যে চারজনকে তিন মাস করে এবং দুজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, গ্রেপ্তার ১৬ জনকে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।

কক্সবাজার সব খবর