পরিবেশ রক্ষায় মমতার বৃক্ষরোপণ কর্মসূচি
সিভয়েস২৪ ডেস্ক
পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের চন্দনাইশে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা মমতা।
মমতার কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ ইউনিটের আয়োজনে সম্প্রতি চন্দনাইশ শাখার সদস্যদের মাঝে মেহগনি গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত সমাজসেবক ও মমতার প্রধান নির্বাহী রফিক আহামদ। এ সময় মোট ৪৫০টি পরিবারের মাঝে মেহগনি গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে মমতার উপ-প্রধান নির্বাহী-২ মোহাম্মদ শাহারিয়ার, সিনিয়র পরিচালক সুব্রত বড়ুয়া, ইকবাল আল মাহমুদ, উপ-পরিচালক কৃষিবিদ মু. এনামুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মমতার সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর












