Cvoice24.com

বাংলাদেশ ব্যাংক কলোনি স্কাউট গ্রুপের ঈদে মিলাদুন্নবী মাহফিল

সিভয়েস২৪ ডেস্ক
২২:২০, ২৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ব্যাংক কলোনি স্কাউট গ্রুপের ঈদে মিলাদুন্নবী মাহফিল

বাংলাদেশ ব্যাংক কলোনি স্কাউট গ্রুপ, চট্টগ্রামের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় আগ্রাবাদের বাংলাদেশ ব্যাংক কলোনির স্কাউট ডেনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রামের নির্বাহী পরিচালক ও বাংলাদেশ ব্যাংক কলোনি স্কাউট গ্রুপের সভাপতি মো. হানিফ মিয়া। এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম অঞ্চলের সম্পাদক শাহনেওয়াজ মির্জা।

বাংলাদেশ ব্যাংক কলোনি স্কাউট গ্রুপের গ্রুপ স্কাউট লিডার ও সম্পাদক মোহাম্মদ আখতার কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে গ্রুপের স্কাউটার, অভিভাবক, কাব, স্কাউট ও রোভার স্কাউটরা অংশ নেন।

মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, কর্ম ও আদর্শ নিয়ে আলোচনা করা হয়। বক্তারা মহানবী (সা.)-এর শিক্ষা অনুসরণের মাধ্যমে ব্যক্তি ও সমাজজীবনে নৈতিকতা, মানবিকতা ও সৌহার্দ্য প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা শেষে মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ায় দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।

পরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।