পাহাড়তলীতে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকা থেকে ভুজপুর থানার সংঘবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি মো. মনসুরকে (৪১) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে লোহারপুল সড়াই পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মনসুর ভুজপুর থানার পূর্ব চানপুর করিমপুর পাড়া এলাকার নুরুল আলম প্রকাশ নুরুল ইসলামের ছেলে।
এসআরবি’র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, ভুজপুর থানার সংঘবদ্ধ ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. মনসুর পাহাড়তলী থানা এলাকায় অবস্থান করছেন। এর ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল ৩টা ৫০ মিনিটে পাহাড়তলী থানার লোহারপুল সড়াই পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ভুজপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














