বাকলিয়ায় কাপড়ের মার্কেটে আগুন
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম মহানগরের বাকলিয়া থানার তুলাতলী জামাই বাজার এলাকার আলী মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করেছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে আলী মার্কেটে আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগীয় নিয়ন্ত্রণকক্ষ জানায়, আগুন লাগার খবর পেয়ে নামারবাজার ও চন্দনপুরা ফায়ার স্টেশন থেকে দুটি করে চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় বেলা ২টা ৪৫ মিনিটের দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করেন।
অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














