Cvoice24.com

চিকিৎসক না হয়েও তারা দিতেন ব্যবস্থাপত্র!

রামগড় প্রতিনিধি
১৭:৫৩, ২৪ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসক না হয়েও তারা দিতেন ব্যবস্থাপত্র!

খাগড়াছড়ির রামগড়ে চিকিৎসক না হয়েও রোগী দেখা ও রোগীকে ব্যবস্থাপত্র দেয়ার অভিযোগে তিন জনকে ২৫ হাজার হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমান আদালত। 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১ টার সময় উপজেলার রামগড় বাজারে বিভিন্ন ফার্মেসীতে চিকিৎসক না হয়েও নিয়মিত চেম্বার করায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বিন আল জান্নাত।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, রামগড় বাজারের জিরো পয়েন্টে মা মেডিকেলের মালিক শংকর দেবনাথ চিকিৎসক না হয়েও নিয়মিত রোগী দেখেন ও ব্যবস্থাপত্র দেয়ার বিষয়টি হাতেনাতে প্রমানিত হওয়ায় তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।  একি অপরাধে আমিন মেডিকেলে রাজন চক্রবর্তীকে ১০ হাজার টাকা ও জাহাঙ্গীর মেডিকেলে বাদল চক্রবর্তীকে ১০ হাজার সহ তিনজনকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করে ভবিষ্যতে চেম্বার করা থেকে বিরত থাকতে ও রোগীকে ব্যবস্থাপত্র না দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।  

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিট্রেট ও  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বিন আল জান্নাত বলেন, চিকিৎসক না হয়েও দিনের পর দিন কিছু অসাধু ব্যক্তিবর্গ বিভিন্ন ফার্মেসীতে চেম্বার করে আসছিলেন। বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২২/২ ধারা মোতাবেক তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রাথমিকভাবে অর্থদণ্ড প্রদান করে সর্তক করা হয়েছে। উপজেলায় যারা মেডিকেল ও ডেন্টাল আইকে উপক্ষা করে জনমানুষের সাথে প্রতারণা করছেন তাদের বিরুদ্ধে অভিযান চলবে। 

এসময়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক মেডিকেল অফিসার ডা: ফাহাদ বিন আবু তৈয়ব, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর রনি ত্রিপুরাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পাহাড় সব খবর