রামগড়ে বিষপানে হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূর মৃত্যু
খাগড়াছড়ির রামগড়ে বিষপানে জোসনা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
জোসনা আক্তার খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়নের ইসমাইল কলোনী এলাকার আমির হোসেনের মেয়ে। ৭ বছর আগে রামগড়ের জাফর আহাম্মদের সাথে তার বিয়ে হয়।
গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার সময় রামগড়ের নাকাপা ভাড়াবাসায় স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধে ঝগড়া হলে সবার অগোচরে ঘরে রাখা ঘাস মারার কীটনাশক পান করে চিৎকার চেচামেচি করলে শব্দশুনে স্ত্রীকে উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের পিতা আমির হোসেন থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।
পাহাড় সব খবর















