Cvoice24.com

বিজিবির অভিযানে দেড় লাখ ইয়াবা উদ্ধার, পালাল ৪ সন্দেহভাজন

উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
১২:৫৩, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বিজিবির অভিযানে দেড় লাখ ইয়াবা উদ্ধার, পালাল ৪ সন্দেহভাজন

কক্সবাজারের টেকনাফের হ্নীলা সীমান্তে অভিযান চালিয়ে ১ লাখ ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ইয়াবাগুলো ফেলে চার সন্দেহভাজন চোরাকারবারি পালিয়ে যায়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সীমান্তবর্তী আনোয়ার প্রজেক্ট এলাকায় ৬৪ বিজিবির হ্নীলা বিওপির বিশেষ টহল দল এ অভিযান চালায়।

বিজিবি জানায়, অভিযানের সময় সন্দেহভাজন ব্যক্তিদের চ্যালেঞ্জ করা হলে তারা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালালে চারজন সেখান থেকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তিনটি বস্তায় থাকা ১ লাখ ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

কক্সবাজার সব খবর