Cvoice24.com

২০ হাজার ইয়াবাসহ সরকারি কলেজের হোস্টেল থেকে ছাত্রী গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি
১১:২৭, ২১ সেপ্টেম্বর ২০২৬
২০ হাজার ইয়াবাসহ সরকারি কলেজের হোস্টেল থেকে ছাত্রী গ্রেপ্তার

কক্সবাজার সরকারি কলেজের মহিলা হোস্টেল থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ শরীফা নামের এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কলেজের দোলনচাঁপা মহিলা হোস্টেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার শরীফা কক্সবাজার সরকারি কলেজের গণিত বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় হোস্টেলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নারী পুলিশ সদস্যরাও অংশ নেন।

পুলিশের দাবি, অভিযানের সময় শরীফার কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, আটক শিক্ষার্থীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানের আবাসিক এলাকা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনায় কলেজের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা এ ঘটনায় যথাযথ তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।