বয়স বাড়ছে না কেয়া পায়েলের!
বিনোদন ডেস্ক
তারকাদের অভিনয় ও পর্দার উপস্থিতির পাশাপাশি ব্যক্তিজীবন, জীবনযাপন ও রূপ-সৌন্দর্য নিয়েও ভক্তদের আগ্রহের কমতি নেই। প্রিয় তারকাকে ঘিরে তাই নিয়মিতই চলে নানা আলোচনা ও কৌতূহল। সেই তালিকায় থাকা অভিনেত্রী কেয়া পায়েলও সম্প্রতি নিজের বয়স নিয়ে দেওয়া এক মন্তব্যে নতুন করে আলোচনায় এসেছেন।
সম্প্রতি একটি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কেয়া পায়েল। অনুষ্ঠানে তার উপস্থিতি যেমন অতিথি ও ভক্তদের নজর কেড়েছে, তেমনি বয়স নিয়ে করা একটি মন্তব্যও তৈরি করেছে কৌতূহল।
নিজের বয়স প্রসঙ্গে কেয়া পায়েল বলেন, ‘বয়সটা আমি একটু থামিয়ে রেখেছি আসলে। বয়স যে অনেক হয়ে গেছে, এমন না।’
অভিনেত্রীর এই কথার পর থেকেই তাকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বয়সকে কীভাবে দেখেন—এমন প্রশ্নের উত্তরে তার রসিকতাপূর্ণ মন্তব্য ভক্তদের মধ্যেও তৈরি করেছে আগ্রহ।
কেয়া আক্তার পায়েল, শোবিজে কেয়া পায়েল নামেই পরিচিত। ১৯৯৯ সালের ১১ মার্চ জন্ম নেওয়া এই অভিনেত্রী টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি মডেল হিসেবেও কাজ করেছেন।
ঢাকার সাভারের আশুলিয়ায় জন্ম নেওয়া কেয়া পায়েলের পৈতৃক নিবাস বরিশালের কাউয়ারচরে। ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পড়াশোনা শেষ করেন তিনি। পরে ২০২৪ সালে সাউথইস্ট ইউনিভার্সিটি থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন।
ক্যারিয়ারের শুরুতেই চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান কেয়া পায়েল। ২০১৮ সালের শেষ দিকে আনিসুর রহমান মিলনের বিপরীতে ‘ইন্দুবালা’ সিনেমায় নামভূমিকায় অভিনয় করেন তিনি। ২০১৯ সালে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
এরপর নাটকে নিয়মিত অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পান কেয়া পায়েল। ‘একটাই আমার তুমি’, ‘গুড্ডি’, ‘ফ্লাইং কিস’, ‘হৃদ মাঝারে’, ‘স্যারের বিয়ে’, ‘ক্রাইম পার্টনার’, ‘বিবাহ করিতে ইচ্ছুক’, ‘বয়স কোনো ব্যাপার না’, ‘অবুঝ মন’, ‘যৌথ পরিবার’, ‘উড়ছি তোমার প্রেমে’, ‘হঠাৎ পাওয়া বউ’সহ বিভিন্ন নাটক ও ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি বেশ কিছু সংগীত ভিডিওতেও দেখা গেছে তাকে। তাহসান খান, ইমরান মাহমুদুলসহ জনপ্রিয় শিল্পীদের গানের ভিডিওতে কাজ করেছেন এই অভিনেত্রী।
বিনোদন সব খবর















