পালাল পাচারকারীরা
সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের আগেই টেকনাফে উদ্ধার ১৭
উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের জন্য আটকে রাখা ১৭ জনকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। তবে অভিযানের সময় পাচারকারীরা পালিয়ে যাওয়া তাদের আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল উপজেলার দক্ষিণ লম্বরী এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
এসআরবি-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. ইব্রাহীমের বাড়ি থেকে ১৭ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে বান্দরবানের লামার সাতজন এবং কক্সবাজারের বিভিন্ন উপজেলার ১০ জন রয়েছেন।
প্রাথমিকভাবে জানা গেছে, আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে একটি মানবপাচারকারী চক্র তাদের সমুদ্রপথে মালয়েশিয়ায় পাঠানোর জন্য সেখানে জড়ো করেছিল।
উদ্ধার ব্যক্তিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক পাচারকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
কক্সবাজার সব খবর















