Cvoice24.com

রামগড়ে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪০ পরিবার পেল ঢেউটিন ও নগদ সহায়তা

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি, সিভয়েস২৪
২১:২৯, ২৬ সেপ্টেম্বর ২০২৬
রামগড়ে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪০ পরিবার পেল ঢেউটিন ও নগদ সহায়তা

খাগড়াছড়ির রামগড়ে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় ৪০ পরিবারের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব সহায়তা বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদের পক্ষ থেকে ২৫টি এবং রামগড় পৌরসভার পক্ষ থেকে ১৫টিসহ মোট ৪০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে এ সহায়তা দেওয়া হয়। প্রতিটি পরিবারকে তিন হাজার টাকার একটি চেক ও এক বান করে ঢেউটিন দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বিন আল জান্নাত, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট আবদুল মালেক মিন্টু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবিএম মোজাম্মেল হক, উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী প্রোগ্রামার রেহান উদ্দিন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।