Cvoice24.com

চন্দনাইশে সাজা পরোয়ানাভুক্তসহ ৭ জন গ্রেপ্তার

চন্দনাইশ প্রতিনিধি,সিভয়েস২৪
২১:৪৮, ২৬ সেপ্টেম্বর ২০২৬
চন্দনাইশে সাজা পরোয়ানাভুক্তসহ ৭ জন গ্রেপ্তার

চট্টগ্রামের চন্দনাইশে বিশেষ অভিযান চালিয়ে আদালতের সাজা পরোয়ানাভুক্ত তিনজনসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টা থেকে শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তিনজন আদালতের সিআর সাজা পরোয়ানাভুক্ত। তারা হলেন দোহাজারী উল্লাহপাড়ার হাবিবুর রহমান, দোহাজারীর জালাল মেম্বারের বাড়ির মো. নুরুল ইসলাম এবং বারতখানার জামাল হোসেন।

অন্য চারজন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত। তারা হলেন পূর্ব বুলার তালুকের মো. বেলাল উদ্দিন (৩৯), দক্ষিণ হাশিমপুরের মো. রফিক, জামিজুরীর আবুল কালাম ও মঞ্জুর আলম।

পুলিশের তথ্য অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত মোবাইল কোর্টে বেলাল উদ্দিনকে ১০০ টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড, মো. রফিককে ১০০ টাকা জরিমানা ও ২০ দিনের কারাদণ্ড এবং আবুল কালাম ও মঞ্জুর আলমকে ১০০ টাকা জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

চন্দনাইশ থানার পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার সাতজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।