Cvoice24.com

উখিয়ায় বন বিভাগের গাছ কাটার সময় যুবক গ্রেপ্তার

উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
১৪:৪৭, ২৮ সেপ্টেম্বর ২০২৬
উখিয়ায় বন বিভাগের গাছ কাটার সময় যুবক গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে গাছ কাটার সময় শামসু নামের এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে বন বিভাগ।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার থাইংখালী বিটের ক্যাম্প-১৩–সংলগ্ন তৈলখোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শামসু উখিয়ার পালংখালী ইউনিয়নের হাকিমপাড়া এলাকার বাসিন্দা।

বন বিভাগ সূত্রে জানা গেছে, থাইংখালী বিটের ওই এলাকায় ২০২০–২১ সালে ২২০ হেক্টর জমিতে বাগান করা হয়। রাতে ওই বাগান থেকে অবৈধভাবে গাছ কাটার সময় বন বিভাগের কর্মীরা অভিযান চালিয়ে শামসুকে গ্রেপ্তার করেন।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বন আইনে মামলা করা হবে। পরে তাকে আদালতে সোপর্দ করা হবে।


 

কক্সবাজার সব খবর