চন্দনাইশে ছাত্রলীগের ২ সদস্যসহ গ্রেপ্তার ৪
চন্দনাইশ প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার দুই আসামিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ১০টা থেকে শুক্রবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত চন্দনাইশ থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাবুখান বাড়ির শাহেদুল ইসলাম (২০) এবং পূর্ব দোহাজারী আজিম মাস্টারপাড়ার এহছান করিম জোবায়ের (২২)।
অন্য দুজন হলেন সাতবাড়িয়া দক্ষিণ হারলার মোহাম্মদ নাছির উদ্দীন এবং চন্দনাইশ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হাজীরপাড়ার মো. ফজল করিম রিয়াদ (২৪)।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. দিদারুল ইসলাম সিকদার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার চারজনকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














