ফটিকছড়িতে হযরত মীর মোহাম্মদ অলি উল্লাহ্ মাইজভাণ্ডারীর বার্ষিক ওরশ
ফটিকছড়ি প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুরে বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর করুণাধন্য হযরত মীর মোহাম্মদ অলি উল্লাহ্ মাইজভাণ্ডারী (রহ.)-এর ৯ম বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর), মহান ১৬ আশ্বিন নানুপুরে হযরত মাওলানা মীর শরাফত উল্লাহ্ (রহ.)-এর বাড়িস্থ রওজা শরীফ প্রাঙ্গণে মহাসমারোহে এ ওরশ অনুষ্ঠিত হয়।
ওরশ উপলক্ষে রওজা শরীফ গোসল, কোরআন খতম, গাউছিয়া খতম, আলোচনা সভা, মিলাদ-কিয়াম ও তাবরুক বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। একই সঙ্গে রওজা শরীফের নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মির্জাপুর দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত সৈয়দ মোহাম্মদ শাহাদত হোসাইন মির্জাপুরী (ম.)।
বিশেষ অতিথি ছিলেন পীরজাদা হযরত সৈয়দ ফয়জুল হক শাহ ফরহাদাবাদী (ম.), মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য এইচ এম জসিম উদ্দিন জিকু, উম্মুল আশেকীন মা মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার শিক্ষক মাওলানা মোহাম্মদ আবুল কালাম, মাদ্রাসা-এ-গাউছুল আজম মাইজভাণ্ডারীর উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মঈনুদ্দিন, প্রভাষক মাওলানা তাকরিম উদ্দিন, মোহাম্মদ ইমাম হোসাইন, মাস্টার মোহাম্মদ নাছির উদ্দিন এবং গাউছিয়া হক মনজিলের অফিস কর্মকর্তা মোহাম্মদ সাহাব উদ্দিন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মুনিবের প্রতি একজন আশেকের প্রেম ও ত্যাগ কেমন হওয়া উচিত, হযরত মীর মোহাম্মদ অলি উল্লাহ্ মাইজভাণ্ডারী (রহ.) তার উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি মুনিবের কদমে নিজেকে উৎসর্গ করেছিলেন। জীবনের দীর্ঘ সময় তিনি মুনিবের প্রতি ভালোবাসা ও আনুগত্যে কাটিয়েছেন। তার সেই ত্যাগ ও সাধনার কারণেই আজ তাঁর শান ও মর্যাদা মানুষের কাছে এত সমুজ্জ্বল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মীর শফি উল্লাহ, হাজি মোহাম্মদ ইউছুপ, বটন কুমার দে, মোমিন উল্লাহ রাশেদ, মোহাম্মদ আবুল কালাম, লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, মোহাম্মদ আকরাম, মোহাম্মদ মনিরুল হক, রেজাউল করিম লিটন, জিয়াউল হক মামুন, মীর মোহাম্মদ আকবর, মোহাম্মদ হারুন, মোহাম্মদ এয়াকুব, আলী নেওয়াজ, মোহাম্মদ মোরশেদুল আলম, আলী আকবর, মোহাম্মদ সরওয়ার, নাজিম উদ্দিন, সৈয়দ মোহাম্মদ ইয়াজ প্রমুখ।
মিলাদ পরিচালনা করেন সৈয়দ মোহাম্মদ আরিফুল ইসলাম। ছেমা মাহফিল পরিচালনা করেন সৈয়দ মোহাম্মদ আবু সালেহ কাওয়াল।
অনুষ্ঠানে মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন মোহাম্মদ আবুল কাসেম, মোহাম্মদ আবু বকর, মোহাম্মদ জালাল উদ্দীন রুমি, মোহাম্মদ আরমানসহ অন্যরা।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














