Cvoice24.com

মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কক্সবাজারে গ্রেপ্তার

সিভয়েস২৪ প্রতিবেদক
১৩:৪৬, ৩ অক্টোবর ২০২৬
মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কক্সবাজারে গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মহিউদ্দিন শরীফকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে এসআরবি। 

শনিবার (৩ অক্টোবর) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এসআরবি-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ।

গ্রেপ্তার মো. মহিউদ্দিন শরীফকে (২৫) নগরের চান্দগাঁও থানার মোহরা এলাকার মৃত নাদের প্রকাশ রফিকের ছেলে।

এসআরবি কর্মকর্তা মোসলেহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৭ জানতে পারে, চান্দগাঁও থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মহিউদ্দিন শরীফ কক্সবাজার সদর থানা এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার (২ অক্টোবর) রাত সোয়া ১২টার দিকে এসআরবি-৭ ও কক্সবাজারের এসআরবি-১৫ যৌথ দল লাবণী বিচ এলাকায় অভিযান চালায়। অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।