Cvoice24.com

নোবিপ্রবি ছাত্রদলের কমিটি বিলুপ্ত

সিভয়েস২৪ ডেস্ক
১২:০২, ১৯ আগস্ট ২০২৬
নোবিপ্রবি ছাত্রদলের কমিটি বিলুপ্ত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর এ সিদ্ধান্ত এল। তবে কমিটি বিলুপ্তির সঙ্গে ওই সংঘর্ষের সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা কেন্দ্রীয় ছাত্রদলের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

সোমবার (১৮ আগস্ট) কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী নোবিপ্রবি ছাত্রদলের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে শিগগিরই বিশ্ববিদ্যালয় শাখায় নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

সংগঠনটির দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশে নোবিপ্রবি ছাত্রদলের বর্তমান কমিটি বিলুপ্ত করা হয়েছে। 

সম্প্রতি নোবিপ্রবি ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। 

ক্যাম্পাস সব খবর