Cvoice24.com

উখিয়ায় বাঁশঝাড়ে মিলল অস্ত্র-গুলি

কক্সবাজার প্রতিনিধি, সিভয়েস২৪
১১:২৫, ১২ নভেম্বর ২০২৬
উখিয়ায় বাঁশঝাড়ে মিলল অস্ত্র-গুলি

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে দুটি দেশীয় ওয়ান শুটার গান ও ছয় রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পূর্ব মরিচ্যা মধুঘোনা এলাকার একটি বাঁশঝাড় থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

এসআরবি-১৫ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১১ নভেম্বর রাতে এসআরবি-১৫-এর সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি দল পূর্ব মরিচ্যা মধুঘোনা এলাকায় অভিযান চালায়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা পালিয়ে যান।

পরে স্থানীয় আলমগীরের বাড়ির পেছনে একটি বাঁশঝাড়ে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুটি দেশীয় ওয়ান শুটার গান ও ছয় রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১৫ জানিয়েছে, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।