Cvoice24.com

নোয়াখালীতে ডাকাতি করে চট্টগ্রামে আত্মগোপন, অতঃপর ধরা

সিভয়েস২৪ প্রতিবেদক
১২:৫০, ১২ নভেম্বর ২০২৬
নোয়াখালীতে ডাকাতি করে চট্টগ্রামে আত্মগোপন, অতঃপর ধরা

নোয়াখালীর সুধারাম থানায় দায়ের করা দুটি ডাকাতি ও চুরির মামলার তদন্তে পাওয়া পলাতক আসামি এবং আন্তঃজেলা ডাকাত দলের সর্দার মো. ফারুক হোসেন প্রকাশ শুভকে (৩৮) চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকা থেকে গ্রেপ্তার করেছে এসআরবি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১১ নভেম্বর) বিকেলে এসআরবি-৭ ও এসআরবি-১১-এর যৌথ অভিযানে নোয়াখালীর সুধারাম মডেল থানার দুটি মামলার তদন্তে পাওয়া পলাতক আসামি ফারুক হোসেনকে নগরের পাহাড়তলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি নোয়াখালীর সুধারাম থানার পশ্চিম চর উরিয়া এলাকার সাহাব উদ্দিনের ছেলে।

এসআরবির তথ্য অনুযায়ী, ফারুকের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় দায়ের করা দুটি মামলার তদন্ত চলছে। মামলাগুলো গ্রীল কেটে চুরি ও গৃহ ডাকাতির ঘটনায় দায়ের করা হয়। গ্রেপ্তারের পর ফারুক হোসেনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নগরের পাহাড়তলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর