ভরিতে সাড়ে চার হাজার টাকা কমলো স্বর্ণের দাম
সিভয়েস২৪ ডেস্ক
দেশের বাজারে ফের কমেছে স্বর্ণের দাম। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৪ হাজার ৪৭৪ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন নির্ধারিত দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টা থেকে সারাদেশে এই নতুন দাম কার্যকর করা হয়েছে।
বাজুস সূত্রে জানা গেছে, স্থানীয় বাজারে তেজাবী (পাকাপোক্ত) স্বর্ণের দাম কমে যাওয়ার সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে গহনার মূল্য সমন্বয় করা হয়েছে। সোমবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পরবর্তীতে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দর কার্যকরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
অর্থ-বাণিজ্য সব খবর















