সাবেক চমেক অধ্যক্ষ ডা. শুভাগত চৌধুরী আর নেই
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী মারা গেছেন। বুধবার সকাল ৭টার দিকে ঢাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ৮০ বছর বয়সী শুভাশীষ চৌধুরী মাল্টিপল দীর্ঘদিন ধরে মায়েলোমাতে ভুগছিলেন।
শুভাগত চৌধুরীর ভাই অধ্যাপক ডা. অরূপ রতন চৌধুরী সাংবাদিকদের জানান, সকালে বাসায় অচেতন হয়ে পড়লে তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শুভাগত চৌধুরীর দুই মেয়ে দেশের বাইরে থাকেন। তাদের দেশে ফেরার পর তার শেষকৃত্য হবে। এর আগ পর্যন্ত শুভাগত চৌধুরীর মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা থাকবে।
স্বাস্থ্য সব খবর















