Cvoice24.com

করোনায় স্বস্তি!
চট্টগ্রামে ডেঙ্গু-চিকুনগুনিয়ার ‘বাড়বাড়ন্ত’

সিভয়েস২৪ প্রতিবেদক
১৯:৪৩, ২৮ জুলাই ২০২৫
চট্টগ্রামে ডেঙ্গু-চিকুনগুনিয়ার ‘বাড়বাড়ন্ত’

চট্টগ্রাম জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু পজিটিভ হয়েছেন ১৬ জন। এ নিয়ে এই জ্বরে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮২৭ জনে। একই সময়ে চিকুনগুনিয়া রোগে আক্রান্ত হয়েছেন ৩৯ জন। চলতি বছর এ নিয়ে মোট ৮০৩ জন এই রোগে আক্রান্ত হলেন। তবে এদিন নতুন করে করোনাভাইরাসে কেউ আক্রান্ত হননি।

সোমবার (২৮ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ১৬ জনের মধ্যে ২ জন শিশু, ৫ জন পুরুষ এবং বাকি ৯ জন নারী। আর মোট শনাক্তের ১৩৫ জন শিশু, ৪৪৭ জন পুরুষ এবং বাকি ২৪৫ জন নারী। আর এই রোগে চলতি বছর মৃত্যু হয়েছে মোট ৮ জনের।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে কেউ আক্রান্ত হননি। এইদিন মোট ৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ রোগে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২২৫ জন এবং মৃত্যু হয়েছে ৯ জনের।

স্বাস্থ্য সব খবর