উন্নত চিকিৎসা সেবা নিয়ে আলোচনা
মুম্বাইয়ের এসএল রাহেজা হাসপাতালের প্রতিনিধি চট্টগ্রামে
সিভয়েস২৪ ডেস্ক
ভারতের মুম্বাইয়ের এসএল রাহেজা হাসপাতালের প্রতিনিধি দলের সাথে চট্টগ্রাম মেডিকেল ট্রাভেল ফোরামের (সিএমটিএফ) এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১০ সেপ্টেম্বর নগরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সভায় এসএল রাহেজা হাসপাতালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল পেশেন্ট সার্ভিস অফিসার শাহবাজ আনসারি। সিএমটিএফ’র আহ্বায়ক মোহাম্মদ আব্দুল আলিম রাজুর সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সদস্য সচিব দাঊদ আরমান।
এতে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সাংবাদিক প্রবীর বড়ুয়া। এছাড়া সংগঠনের সদস্য বোরহান উদ্দিন, সাইমুন ইফতেখার, মোহাম্মদ ইমরান, নিলয় বসাক, রেশমা সুলতানা, নুরুল আনোয়ার জীবন, গোলাম মোস্তফা, মোহাম্মদ ইমরুল হুদা, আতিক চৌধুরী, ওমর শরীফ, মোহাম্মদ ইউসুফ ও ঈমামসহ অনেকে উপস্থিত ছিলেন।
সভায় শাহবাজ আনসারি এসএল রাহেজা হাসপাতালের আধুনিক চিকিৎসা প্রযুক্তি, উন্নত সুবিধা এবং আন্তর্জাতিক মানের সেবার নানা দিক তুলে ধরেন। তিনি বলেন, চট্টগ্রাম থেকে যারা উন্নত চিকিৎসার জন্য এসএল রাহেজা হাসপাতালে যাবেন, তাদের সর্বোচ্চ মানের সেবা প্রদান নিশ্চিত করা হবে।
স্বাস্থ্য সব খবর















