বাংলাদেশের নির্বাচনকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক
জাতিসংঘ বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে আয়োজনের জন্য। একই সঙ্গে সংস্থাটি সকল রাজনৈতিক পক্ষকে জাতীয় ঐক্য জোরদার করার এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকার রক্ষার জন্য আহ্বান জানিয়েছে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বার্তায় বলেন, নির্বাচনের মাধ্যমে সৃষ্ট ইতিবাচক গতি কাজে লাগিয়ে জাতীয় ঐক্য এবং গণতান্ত্রিক চর্চা আরও শক্তিশালী করতে সব রাজনৈতিক অংশীজনের ভূমিকা গুরুত্বপূর্ণ।
তিনি আইনের শাসন সমুন্নত রাখার পাশাপাশি সংখ্যালঘু ও সকল নাগরিকের পূর্ণ মানবাধিকার নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেন। মহাসচিবের ভাষ্য অনুযায়ী, আগামী দিনে বাংলাদেশকে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার পাশাপাশি গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়া অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।
জাতিসংঘ এ সময় বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ এবং সামাজিক সম্প্রীতি জোরদারের ক্ষেত্রে দেশের প্রচেষ্টার প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে।
অন্যদেশ সব খবর














