জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌবাহিনীর সদস্য নিহত
সিভয়েস২৪ ডেস্ক
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ট্রোম্যান খীসা নামে বাংলাদেশ নৌবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন।
রবিবার (২০ সেপ্টেম্বর) দায়িত্ব পালনকালে এ দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশ নৌবাহিনী ট্রোম্যান খীসার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছে। একই সঙ্গে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
নৌবাহিনী বলেছে, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে ট্রোম্যান খীসার এই আত্মত্যাগ বাংলাদেশের শান্তিরক্ষীদের জন্য গৌরবময় ও অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
জাতীয় সব খবর















