Cvoice24.com

হাইকোর্টে বিদিশার জামিন, মুক্তিতে বাধা নেই

সিভয়েস২৪ ডেস্ক
১২:৫২, ৬ সেপ্টেম্বর ২০২৬
হাইকোর্টে বিদিশার জামিন, মুক্তিতে বাধা নেই

প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে জামিন দিয়েছেন হাইকোর্ট। তার মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। 

রবিবার (৬ সেপ্টেম্বর) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

এর আগে, গত ২৫ আগস্ট রাতে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁ থেকে বিদিশাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। 

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে করা ২০০৮ সালের মামলায় গত ২০ মে বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।