চন্দনাইশে জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা
চন্দনাইশ প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের চন্দনাইশে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও বিভিন্ন মন্দিরে পূজা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ চন্দনাইশ উপজেলা শাখার উদ্যোগে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। এতে হিন্দু সম্প্রদায়ের ভক্তরা অংশ নেন।
শোভাযাত্রার উদ্বোধন করেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ।
এ সময় চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. দিদারুল ইসলাম সিকদার, শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














