চবির প্রক্টর বদল, নতুন দায়িত্বে অধ্যাপক কামরুল হোসেন
চবি প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হোসেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাছান মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী প্রদেয় ভাতা ও অন্যান্য সুবিধাসহ এক বছরের জন্য নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে অধ্যাপক ড. মো. কামরুল হোসেনকে প্রক্টর পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের বিষয়ে অধ্যাপক ড. মো. কামরুল হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে যে নতুন দায়িত্ব দিয়েছে, তা যথাযথভাবে পালনে সর্বোচ্চ চেষ্টা করব। বিশ্ববিদ্যালয়ের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও শিক্ষার্থীদের কল্যাণে নিরন্তর কাজ করে যাব। দায়িত্ব পালনে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করছি।’
ক্যাম্পাস সব খবর














