চবিতে বিএনপির নিরঙ্কুশ জয়ে দোয়া মাহফিল
চবি প্রতিনিধি, সিভয়েস২৪
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নিরঙ্কুশ বিজয় উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত এবং দেশবাসীর প্রতি শুভ কামনায় বিশেষ শুকরিয়া ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ মিজানুছ্ ছালাম জামে মসজিদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চবি জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস এম নসরুল কদির, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের চবি সভাপতি ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক জাহেদুর রহমান চৌধুরীসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
ক্যাম্পাস সব খবর















