অধ্যক্ষ প্রফেসর ড. সুব্রত বরণ বড়ুয়ার বিদায় সম্মাননা
সিভয়েস২৪ ডেস্ক
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সুব্রত বরণ বড়ুয়ার অবসরজনিত (পিআরএল) বিদায় উপলক্ষে বর্ণাঢ্য সম্মাননা সভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ শিক্ষকতা জীবনে শিক্ষা, প্রশাসন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁর অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ সহকর্মী, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি-বেসরকারি কলেজের শিক্ষক, সামাজিক-সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা তাঁকে সম্মাননা জানান।
শনিবার (২৭ জুন) গাছবাড়িয়া সরকারি কলেজ শিক্ষক পরিষদের উদ্যোগে কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দীর্ঘ ২০ বছর গাছবাড়িয়া সরকারি কলেজে বিভিন্ন পদে দায়িত্ব পালন শেষে অধ্যক্ষ হিসেবে প্রতিষ্ঠানটি থেকেই অবসরে যান প্রফেসর ড. সুব্রত বরণ বড়ুয়া। এর আগে তিনি রামগঞ্জ সরকারি কলেজ, স্যার আশুতোষ সরকারি কলেজ, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম এবং সাতকানিয়া সরকারি কলেজে শিক্ষকতা করেছেন। দীর্ঘ কর্মজীবনে তিনি একজন দক্ষ শিক্ষক, সফল প্রশাসক ও শিক্ষাবিদ হিসেবে সুনাম অর্জন করেন।
বিদায় অনুষ্ঠানে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি, চট্টগ্রামের বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজ, গাছবাড়িয়া সরকারি কলেজ শিক্ষক পরিষদ, কলেজ কর্মচারী পরিষদ এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট, প্রতিকৃতি, উপহার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল বিদায়ী স্মারকগ্রন্থ ‘সুব্রত সারস্বত’-এর প্রকাশনা। গ্রন্থটিতে প্রফেসর ড. সুব্রত বরণ বড়ুয়ার কর্মজীবন, শিক্ষা দর্শন, ব্যক্তিত্ব ও জীবনাদর্শ নিয়ে দেশের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত গুণীজন, সহকর্মী এবং শুভানুধ্যায়ীদের স্মৃতিচারণ ও মূল্যায়ন স্থান পেয়েছে।
গাছবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এমদাদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষের সহধর্মিণী ঊর্মি বড়ুয়া।
স্বাগত বক্তব্য দেন শিক্ষক পরিষদের সম্পাদক ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৌমেন বড়ুয়া।
কলেজের প্রভাষক খুরশিদ জাহান ও প্রভাষক মুহাম্মদ জোবাইর আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত এ সম্মাননা সভায় চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন। অনুষ্ঠানে তাঁরা প্রফেসর ড. সুব্রত বরণ বড়ুয়ার বর্ণাঢ্য কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং শিক্ষা ক্ষেত্রে তাঁর অসামান্য অবদানের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে বিদায়ী অধ্যক্ষ প্রফেসর ড. সুব্রত বরণ বড়ুয়ার কর্মময় জীবন, শিক্ষা দর্শন, নেতৃত্ব, সততা, মানবিকতা এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে তাঁর অবদানের কথা তুলে ধরে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর মোস্তফা কামরুল আক্তার, প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর রেজাউল করিম, প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর মো. ইলিয়াস উদ্দীন আহমেদ, গাছবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এনামুল হক, সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. নারায়ণ বৈদ্য, সাবেক অধ্যক্ষ প্রফেসর মতিয়ুর রহমান, সাবেক অধ্যক্ষ প্রফেসর রণজিৎ কুমার দত্ত, গাছবাড়িয়া সরকারি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ প্রফেসর হামিদুল হোসেন সিদ্দীকি, রাঙ্গামাটি সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর তুষার কান্তি বড়ুয়া, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রাক্তন সচিব প্রফেসর আবদুল আলিম, কমার্স কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর সুষেন বড়ুয়া, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ফজলুল কাদের চৌধুরী, সরকারি মহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর বেনুয়ারা বেগম, বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবসার উদ্দীন, বাকলিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহানা বেগম, চট্টগ্রাম কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শওকত ইকবাল ফারুকী, সরকারি সিটি কলেজের উপাধ্যক্ষ ও বিসিএস সাধারণ শিক্ষা সমিতি, চট্টগ্রামের সভাপতি প্রফেসর জসিম উদ্দীন, ফটিকছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল খালেক, রামু সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হাছানুল ইসলাম, হাটহাজারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জাহিদ মাহমুদ, চকরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মহসিন রেজা, বান্দরবান সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. রিয়াজুল হক, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রাক্তন সচিব ড. শামছুদ্দীন আজাদ, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শাহনাজ বেগম, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রাক্তন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মুজিবর রহমান, কমার্স কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শরমিন আক্তার, চট্টগ্রাম কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর কৃষ্ণা বড়ুয়া, প্রফেসর ফরিদ আহমেদ চৌধুরী, প্রফেসর বীণাপাণি চক্রবর্তী, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর দিদারুল আলম, রামু সরকারি কলেজের প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুপ্রতিম বড়ুয়া, অগ্রসার মহিলা কলেজের অধ্যক্ষ শোভন কৃষ্ণ চৌধুরী, অগ্রসার স্কুলের প্রধান শিক্ষক রণজিৎ বড়ুয়া, লেখক ও ছড়াকার শাহজাহান আজাদ, গাছবাড়িয়া সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. নুরুল আলম, কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রদীপ কুমার দেব, সহযোগী অধ্যাপক মো. সাইফুদ্দিন, সহকারী অধ্যাপক নুপুর শর্মা, সহকারী অধ্যাপক উজ্জ্বল বড়ুয়া, প্রভাষক জান্নাতুল নাঈম, প্রভাষক বাহা উদ্দিন, প্রভাষক মুনমুন দে এবং কলেজের ভারপ্রাপ্ত প্রধান সহকারী মিজান উদ্দীন।
বক্তারা বলেন, প্রফেসর ড. সুব্রত বরণ বড়ুয়া শুধু একজন দক্ষ শিক্ষক বা সফল প্রশাসকই নন, তিনি ছিলেন শিক্ষার্থী ও সহকর্মীদের অভিভাবকতুল্য একজন মানবিক মানুষ। তাঁর সততা, নিষ্ঠা, প্রজ্ঞা এবং নেতৃত্বগুণ গাছবাড়িয়া সরকারি কলেজের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। শিক্ষা, শৃঙ্খলা, সহমর্মিতা ও মূল্যবোধভিত্তিক যে কর্মসংস্কৃতি তিনি প্রতিষ্ঠা করেছেন, তা আগামী প্রজন্মের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।
বিদায় সম্মাননা অনুষ্ঠানে সহকর্মীদের পাশাপাশি উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের ঊর্ধ্বতন সহসভাপতি দেবপ্রিয় বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মং হ্লা চিং, বুড্ডিস্ট ফাউন্ডেশনের সভাপতি অঞ্চল কুমার তালুকদার, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব অধ্যাপক সুমেধানন্দ মহাথের, অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশের মহাসচিব সুমিত্তানন্দ থের, করুনানন্দ ভিক্ষু, বুদ্ধজ্যোতি আন্তর্জাতিক সংস্থার সভাপতি স্বদেশ কুসুম চৌধুরী,
বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৌশলী পরিতোষ কুমার বড়ুয়া, সাধারণ সম্পাদক সমিরণ বিকাশ বড়ুয়া, গীতা শিক্ষা পরিষদের সাধারণ সম্পাদক পলাশ কান্তি নাম, বিনয় ভূষণ বড়ুয়া, কাজল কান্তি বড়ুয়া, প্রদীপ কুমার বড়ুয়া, অসীম কুমার বড়ুয়া, চম্পাকলি বড়ুয়া, অ্যাডভোকেট রেবা বড়ুয়া, বৌদ্ধ সমিতি যুবের সভাপতি স্বপন কুমার বড়ুয়া, সাধারণ সম্পাদক সপু বড়ুয়া, শিমুল বড়ুয়া, বিশ্বজিৎ বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুবের সাধারণ সম্পাদক অমরেশ বড়ুয়া চৌধুরী, ঊর্ধ্বতন সহসভাপতি শুভাশিষ বড়ুয়া সিন্টু, মিন্টু বড়ুয়া, সৌমেন বড়ুয়া ডিম্পল এবং সিজার বড়ুয়া প্রমুখ।
অনুষ্ঠানে বিদায়ী অধ্যক্ষ প্রফেসর ড. সুব্রত বরণ বড়ুয়ার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক, ক্রেস্ট, প্রতিকৃতি ও বিভিন্ন উপহার প্রদান করা হয়। উপস্থিত অতিথিরা তাঁর দীর্ঘ কর্মজীবনের সাফল্য, সততা, প্রজ্ঞা, নেতৃত্ব ও মানবিক গুণাবলির ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষা ক্ষেত্রে তাঁর অবদানকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে বিদায়ী অধ্যক্ষ প্রফেসর ড. সুব্রত বরণ বড়ুয়া সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তাঁর দীর্ঘ কর্মজীবনের নানা স্মৃতি তুলে ধরে সহকর্মী, শিক্ষার্থী, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। পাশাপাশি শিক্ষা, মানবিকতা ও নৈতিক মূল্যবোধের চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর















