Cvoice24.com

বোয়ালখালীতে জালে আটকা ১২ ফুটের বার্মিজ অজগর

প্রতিনিধি, সিভয়েস২৪
১২:১২, ১ সেপ্টেম্বর ২০২৬
বোয়ালখালীতে জালে আটকা ১২ ফুটের বার্মিজ অজগর

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি বাগানের নিরাপত্তা জালে আটকে পড়া প্রায় ১৪ কেজি ওজনের ১২ ফুট দীর্ঘ একটি বার্মিজ অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের পূর্ব চরণদ্বীপ গ্রামের বটতল এলাকার একটি বাগান থেকে অজগরটিকে উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে বাগানের নিরাপত্তা জালে অজগরটি আটকে পড়ে। বিষয়টি জানাজানি হলে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে নিরাপত্তা জাল কেটে অজগরটিকে নিরাপদে বের করে আনেন তারা।

উদ্ধারকারী দলের সদস্য আমীর হোসাইন শাওন বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে অজগরটিকে উদ্ধার করেন। জাল কেটে নিরাপদে সাপটি বের করে আনা হয়।

তিনি জানান, উদ্ধার করা অজগরটি বার্মিজ প্রজাতির। এর ওজন প্রায় ১৪ কেজি এবং দৈর্ঘ্য প্রায় ১২ ফুট।

পরে স্থানীয়দের সিদ্ধান্ত অনুযায়ী অজগরটিকে ওই এলাকার একটি কৃষিজমিতে অবমুক্ত করা হয়েছে।