Cvoice24.com

চুয়েটে কন্টিনিউইং প্রফেশনাল ডেভেলপমেন্ট ফর অফিসারস  প্রশিক্ষণ 

রাউজান প্রতিনিধি
২০:২১, ২৮ জানুয়ারি ২০২৬
চুয়েটে কন্টিনিউইং প্রফেশনাল ডেভেলপমেন্ট ফর অফিসারস  প্রশিক্ষণ 

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘কন্টিনিউইং প্রফেশনাল ডেভেলপমেন্ট ফর অফিসারস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) বিকাল ৪টা থেকে চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।

প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম)-এর উর্ধ্বতন ব্যবস্থাপনা কাউন্সিলর এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বিভাগের প্রধান এম. আমিনুর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়েট আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভূঁইয়া। 

স্বাগত বক্তব্য প্রদান করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী।

প্রশিক্ষণ কর্মসূচি সঞ্চালনা করেন আইকিউএসি’র সেকশন অফিসার মো. ইমরান হোসেন।