Cvoice24.com

৩৩০ কর্মচারী-শ্রমিকের সঙ্গে চবক চেয়ারম্যানের জরুরি বৈঠক

সিভয়েস২৪ প্রতিবেদক
১৬:৫১, ৭ ফেব্রুয়ারি ২০২৬
৩৩০ কর্মচারী-শ্রমিকের সঙ্গে চবক চেয়ারম্যানের জরুরি বৈঠক

চট্টগ্রাম বন্দরে কর্মরত ২শ’ কর্মচারী ও শ্রমিকদের জরুরি বৈঠক আহ্বান করেছেন বন্দর কর্তৃপক্ষের (চবক) চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান। 

শনিবার (৭ ফেব্রুয়ারি) চবক সচিব সৈয়দ রেফায়েত হামিমের সাক্ষরিত এক দাপ্তরিক চিঠিতে এ তথ্য জানা যায়। 

চিঠিতে উল্লেখ করা হয়েছে, রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় শহীদ মো. ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়ামে জরুরি সভা আহবান করা হয়। এতে বিভিন্ন বিভাগ থেকে প্রায় ২শ’ কর্মকর্তা-কর্মচারী নিশ্চিত করতে বলা হয়েছে।

চিঠিতে পরিবহন বিভাগের ৫০ জন কর্মকর্তা-কর্মচারীসহ যান্ত্রিকের ৪০ জন, নিরাপত্তার ২০ জন, বিদ্যুতের ২০ জন, প্রকৌশলের ২০ জন, অর্থ ও হিসাবের ১৫ জন, নৌ বিভাগের ১৫ জন, চিকিৎসার ১০ জন, নিরীক্ষা, সচিব বিভাগ, নৌ-প্রকৌশল, কম্পিউটার সেন্টার, হাইড্রোগ্রাফী, পরিকল্পনা, ভান্ডার, প্রশাসনের ৫ জন করে উপস্থিত থাকতে বলা হয়।

এছাড়া চীফ ওয়েলফেয়ার অফিসারের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরি থেকে ১০০ জন নিবন্ধিত সাধারণ শ্রমিককে উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়।