দেশে ফিরছেন মির্জা আব্বাস
সিভয়েস২৪ ডেস্ক
সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার।
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে মির্জা আব্বাস এখন অনেকটাই সুস্থ। চিকিৎসকদের পরামর্শেই তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে তার মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয় তাকে। অবস্থার উন্নতি হলে ১৪ এপ্রিল মালয়েশিয়ার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।
এদিকে বিদেশে চিকিৎসাধীন অবস্থায় গত ১ আগস্ট মির্জা আব্বাসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত করে সরকার।
রাজনীতি সব খবর















