Cvoice24.com

পিজা সদস্য তৌহিদুল ইসলাম আবিরের বাবা আর নেই

সিভয়েস২৪ ডেস্ক
১৯:১৭, ২৫ জুন ২০২৫
পিজা সদস্য তৌহিদুল ইসলাম আবিরের বাবা আর নেই

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ১২তম ব্যাচের ছাত্র ও পিসিআইইউ জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (পিজা) সদস্য তৌহিদুল ইসলাম আবিরের বাবা জালাল উদ্দীন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)।  

বুধবার (২৫ জুন) ভোর ৩টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়। 

মরহুম জালাল উদ্দীন বাংলাদেশ কৃষি ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে ২০২০ সালে অবসর গ্রহণ করেন। 

তাঁর মৃত্যুতে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের অ্যালামনাইদের সংগঠন পিসিআইইউ জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশন (পিজা) গভীর শোক প্রকাশ করেছেন।

আজ বাদ মাগরিব পটিয়া শাহগদী মার্কেট সংলগ্ন নিমতল স্কুলের মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। 
 

প্রেস রিলিজ সব খবর