জন্মাষ্টমী উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠিত
সিভয়েস২৪ ডেস্ক
জাতীয় সনাতন ধর্মীয় সংগঠন শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশের নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে অধ্যক্ষ এস. আনন্দ সাহাকে এবং সৌরভ প্রিয় পালকে সদস্য সচিব করা হয়েছে।
সম্প্রতি সংগঠনের আজীবন ও দাতা সদস্যরা এ ৪৪১ সদস্য বিশিষ্ট (আংশিক) আহ্বায়ক কমিটি ও ১১১ সদস্য বিশিষ্ট (আংশিক) উপদেষ্টা কমিটি গঠন করেন। আগামী জন্মাষ্টমী মহোৎসব উদযাপন এবং পরবর্তী কাউন্সিল বা নির্বাচনের মাধ্যমে জন্মাষ্টমী উদযাপন পরিষদের কমিটি গঠিত না হওয়া পর্যন্ত এ কমিটি কাজ করবে।
আহ্বায়ক অধ্যক্ষ এস. আনন্দ সাহা বলেন, জন্মাষ্টমী উদযাপন পরিষদ শুধু একটি সংগঠন নয়, এটি সনাতনী সমাজের ঐক্যের প্রতীক। গণতান্ত্রিক ও স্বচ্ছভাবে সংগঠন পরিচালনায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাকে দায়িত্ব দেওয়ায় দাতা ও আজীবন সদস্যদের প্রতি কৃতজ্ঞ।
সদস্য সচিব সৌরভ প্রিয় পাল বলেন, দেশের দেড় কোটির বেশি সনাতনী জনগোষ্ঠীর অভিভাবক এই পরিষদ। সবাইকে নিয়ে জন্মাষ্টমী মহোৎসব সফল করা এবং সুশৃঙ্খল নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনই আমাদের লক্ষ্য।
প্রেস রিলিজ সব খবর















