সভাপতি তারেক রশিদ, সম্পাদক জাকির হোসেন
শুলকবহর ওয়ার্ডে সিটিজেন ফোরামের কমিটি গঠন
সিভয়েস২৪ ডেস্ক
চট্টগ্রাম মহানগর সিটিজেন ফোরামের পাঁচলাইশ থানাধীন শুলকবহর ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন তারেক রশিদ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন।
সম্প্রতি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. রইছ উদ্দিন এ কমিটির অনুমোদন দিয়েছেন।
নবগঠিত কমিটিতে নয়জন উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। তাঁরা হলেন—শামসুর আলম শামীম, তাজুল ইসলাম কামাল, আব্দুল মালেক, জসিমুল আনোয়ার খান, মামুনুল ইসলাম হুমায়ুন, শামসুজ্জামান হেলালি, রাশেদুল আজম মঞ্জু, নীলা আফরোজ এবং সৈয়দ মোহাম্মদ গোলাম রহমান।
২২ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন—সহ-সভাপতি মো. আইয়ুব খান, যুগ্ম সম্পাদক তাওহীদ আজাদ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, প্রচার সম্পাদক এমদাদ বাচ্চু, আত্মসম্পাদক আজম খান (প্রকাশ নাসির উদ্দিন) এবং মহিলা বিষয়ক সম্পাদক নন্দিতা চৌধুরী।
কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন—ইফতেখার আলম, রুম্মান আজফার, এসএম দিদারুল ইসলাম, ফরহাদ হোসেন, মোহাম্মদ রাসেল, ডা. ইমরান, ইঞ্জিনিয়ার ওমর রানা, ইঞ্জিনিয়ার মো. জমির উদ্দিন, আব্দুল কাদের, জয়নাল আবেদীন সাকিব, সাজ্জাতুল জামান, আজম খান, মীর মোহাম্মদ ইউনুস এবং নুরুল কবির পলাশ।
প্রেস রিলিজ সব খবর















