জাতীয় নির্বাচন ও রমজানের পর ইজতেমা : ধর্ম উপদেষ্টা
সিভয়েস২৪ ডেস্ক
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন জাতীয় নির্বাচন ও রমজান শেষে এবারের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। রবিবার (২ নভেম্বর) সচিবালয়ে তাবলিগ জামায়াতের জুবায়ের ও সা’দপন্থিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান।
ধর্ম উপদেষ্টা বলেন, ‘বিশেষ পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশে নির্বাচনের আমেজ শুরু হয়ে গেছে। নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ব্যস্ত থাকবে। তাই নির্বাচন ও রমজানের পর ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। তাবলিগ জামায়াতের নেতারাও এ বিষয়ে সম্মতি জানিয়েছেন।’
তবে কোন পক্ষ (জুবায়েরপন্থি না সা’দপন্থি) আগে ইজতেমা করবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।
‘দুই গ্রুপের একসঙ্গে ইজতেমা হওয়ার সুযোগ নেই। আলোচনা করে তারিখ নির্ধারণ করা হবে’ — বলেন ধর্ম উপদেষ্টা।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প ও গৃহায়ন–গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি প্রমুখ।
ধর্ম সব খবর















