Cvoice24.com

ঢাকায় আন্তর্জাতিক মেডিকেল গাইডেন্স সেমিনার 
ভবিষ্যৎ চিকিৎসক তৈরিতে কাজ করছে ‘মেড এডুকেয়ার বাংলাদেশ’

সিভয়েস২৪ ডেস্ক
১২:২১, ১০ মে ২০২৫
ভবিষ্যৎ চিকিৎসক তৈরিতে কাজ করছে ‘মেড এডুকেয়ার বাংলাদেশ’

দেশের স্বনামধন্য চিকিৎসক, বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রতিনিধিসহ অভিভাবক, মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থী ও মিডিয়া প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে ‘আন্তর্জাতিক মেডিকেল গাইডেন্স সেমিনার ২০২৫’। 

শুক্রবার (৯ মে) সকালে রাজধানীর অভিজাত হোটেল সেরিনায় অনুষ্ঠানটি আয়োজন করে মেড এডুকেয়ার বাংলাদেশ। 

সেমিনারে প্রধান বক্তা ছিলেন ইন্টারন্যাশনাল হায়ার স্কুল অফ মেডিসিনের সিনিয়র স্পেশালিস্ট ও আন্তর্জাতিক রিলেশন অফিসার মিজ কিনাকি জুনুশোভা। 

শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন মেড এডুকেয়ার বাংলাদেশের উপদেষ্টা শিল্পপতি এম এ মান্নান চৌধুরী। 

প্রধান বক্তা মিজ কিনাকি জুনুশোভা মেডিকেল ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক সুযোগ-সুবিধা, ভর্তি প্রক্রিয়া ও ক্যারিয়ার দিকনির্দেশনা বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

রাইহান কবির রনোর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেড এডুকেয়ার বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও আছিফ রহমান শাহীন। তিনি বলেন, ‘মেড এডুকেয়ার বাংলাদেশ হচ্ছে আন্তর্জাতিক মেড এডুকেয়ার দুবাইয়ের বাংলাদেশি শাখা, যা বর্তমানে বিশ্বের স্বনামধন্য মেডিকেল বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রতিনিধিত্ব করছে।’

‘ভবিষ্যতের চিকিৎসকরা যেন সঠিক দিকনির্দেশনা ও পরামর্শ পায়—এটাই আমাদের মূল উদ্দেশ্য। বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে আন্তর্জাতিকমানের মেডিকেল শিক্ষা যেন সহজলভ্য হয়, সেই লক্ষ্যে আমরা কাজ করছি।’

বক্তব্য রাখেন মেড এডুকেয়ার দুবাইয়ের অপারেশন ম্যানেজার  আশিষ ক, পরিচালক ডা. রাকেশ, এবং বানী মণ্ডল। বাংলাদেশের চিকিৎসকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের চিফ মেডিকেল অফিসার ডা. আয়েশা। 

অনুষ্ঠানের শেষাংশে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক ‘টোকেন অব লাভ ক্রেস্ট’ প্রদান করেন শিল্পপতি ও মেড এডুকেয়ার বাংলাদেশের উপদেষ্টা ও বিশিষ্ট শিল্পপতি এম এ মান্নান চৌধুরী।