Cvoice24.com

হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ চট্টগ্রাম চ্যাপ্টারের সেমিনার

সিভয়েস২৪ ডেস্ক
০৪:৩০, ২৪ মার্চ ২০২৫
হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ চট্টগ্রাম চ্যাপ্টারের সেমিনার

হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ চট্টগ্রাম চ্যাপ্টারের উদ্যোগে হিমোফিলিয়া রোগের কারণ, প্রতিকার, চিকিৎসা এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কিত এক সেমিনার লায়ন্স চক্ষু হাসপাতালের সম্মেলন কক্ষে রবিবার (২৩ মার্চ) অনুষ্ঠিত হয়।

সেমিনারে হিমোফিলিয়াসহ বিভিন্ন রক্তরোগের বৈশিষ্ট্য,  কারণ,  চিকিৎসা, সচেতনতা ও ব্যবস্থাপনা বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের সদ্য অবসরপ্রাপ্ত বিভাগীয়  প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ গোলাম রাব্বানী।  আরও বক্তব্য রাখেন হেমাটোলজি বিভাগের বর্তমান বিভাগীয় প্রধান ডা. মো. কামরুল হাসান,  রেজিস্ট্রার ডা. সৌরভ বিশ্বাস, প্রাক্তন সহকারী রেজিস্ট্রার ডা. আশিকুল ওয়াহাব চৌধুরী, ডেন্টাল সার্জন ডা.পলাশ দাশ, বিশিষ্ট কলামিস্ট মুহাম্মদ  মুসা খান।

সেমিনারে প্রজেক্টরের মাধ্যমে এই রোগের উপসর্গ, চিকিৎসা ও অন্যান্য বিষয় তুলে ধরা হয়।

সেমিনারে হিমোফিলিয়া রোগী ও  রোগীর পরিবারের সদস্যসহ শতাধিক মানুষ  অংশ গ্রহণ করেন। এতে হিমোফিলিয়া রোগের কেইস স্টাডির ওপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান, বিশেষজ্ঞ চিকিৎসকদের হিমোফিলিয়া রোগীদের উদ্যেশ্যে ব্যবস্থাপনা ও চিকিৎসা বিষয়ক পরামর্শ প্রদান, গুরুতর অসুস্থ রোগীদের ফ্যাক্টর ইঞ্জেকশন ট্রান্সফিউশন সম্পর্কে আলোচনা করা হয়। এ সময় ডিজেবল রোগীদের সাপোর্ট চেয়ার বিতরণ করা হয় ।

সেমিনার আয়োজনে সার্বিক সহায়তা করেছে হেমাটোলজি বিভাগ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, লিও ক্লাব অব চিটাগাং ডায়নামিক সিটি।

সেমিনার শেষে সবার জন্য ইফতারের আয়োজন করা হয়।