বাকলিয়ায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত, চার প্রতিষ্ঠানে জরিমানা
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় ভেজালবিরোধী অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তরের সমন্বয়ে র্যাব-৭ বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এসময় চারটি প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
স্পট ব্রিফিং করে র্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বাকলিয়া এলাকায় কয়েকটি প্রতিষ্ঠান অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করছে। পাশাপাশি ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে এবং বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া পণ্য বাজারজাত করা হচ্ছে। এতে ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছিল। পাশাপাশি রাজস্ব ফাকি দেয়া হচ্ছিল। ভেজাল খাদ্য উৎপাদন করে বাজারে ছড়িয়ে দিচ্ছে। এ তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে দেলোয়ার ফুড প্রোডাক্টসহ মোট চারটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখা এবং ভেজাল নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














