জুলাই গণঅভ্যুত্থান দিবসে সীতাকুণ্ড বিএনপির বিজয় র্যালি
সিভয়েস২৪ ডেস্ক
চট্টগ্রামের সীতাকুণ্ডে জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতন ও গণতন্ত্র পুনরুদ্ধার উপলক্ষে বিজয় র্যালি করেছে উপজেলা বিএনপি। একই সঙ্গে দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) আয়োজিত বিজয় র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী।
র্যালিতে উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচি শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অন্যদিকে, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সীতাকুণ্ডের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও নানা কর্মসূচি পালন করা হয়। সীতাকুণ্ড ডিগ্রি কলেজ, বিজয় স্মরণী কলেজ ও লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজে আলোচনা সভার পাশাপাশি চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন এবং আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














