Cvoice24.com

খাগড়াছড়িতে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

রামগড় প্রতিনিধি, সিভয়েস২৪
২০:৫১, ৪ আগস্ট ২০২৬
খাগড়াছড়িতে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

খাগড়াছড়ি সদর উপজেলায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সিংগীনালা মগপাড়ার প্রাক্তন প্রতিবন্ধী বিদ্যালয়ের পাশের এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মো. শরিফ হোসেন (২০) মাটিরাঙ্গা উপজেলার ১ নম্বর ওয়ার্ডের রামচিরা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল ভান্ডারীর বাড়িতে কর্মরত মো. শরিফ হোসেনের বিরুদ্ধে এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পথে অভিযুক্ত শিশুটিকে ভয়ভীতি প্রদর্শন করে পাশের একটি বিলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় জনতা অভিযুক্তকে আটক করে খাগড়াছড়ি সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলমান রয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

পাহাড় সব খবর