রামগড়ে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি, সিভয়েস২৪
খাগড়াছড়ির রামগড়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফজর আলী সুমন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পাতাছড়া ইউনিয়নের দক্ষিণ বালুখালি (গৈয়াপাড়া) এলাকার একটি যাত্রীছাউনির সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ফজর আলী সুমন উপজেলার ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের বালুখালি (গৈয়াপাড়া) এলাকার বাসিন্দা। তিনি আবুল কালাম ও ফাতেমা বেগমের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় সুমনের দেহ তল্লাশির একপর্যায়ে তার পরনের লুঙ্গির ভেতর থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।
পাহাড় সব খবর















