Cvoice24.com

চানাচুর কারখানায় চসিকের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

সিভয়েস২৪ প্রতিবেদক
১৮:০১, ৫ অক্টোবর ২০২৬
চানাচুর কারখানায় চসিকের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

নগরের ডবলমুরিং থানার বার কোয়ার্টার এলাকায় মায়ের দোয়া চানাচুর কারখানায় অভিযান পরিচালনা করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি, অননুমোদিত রং-রাসায়নিক ব্যবহার ও পোড়া তেল বারবার ব্যবহারের দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (৫ অক্টোবর) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

চসিক সূত্রে জানা যায়, কারখানাটিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চানাচুরসহ বিভিন্ন পণ্য তৈরি করা হচ্ছিল। এছাড়া পণ্য তৈরিতে বিভিন্ন ধরনের অননুমোদিত রং ও রাসায়নিক ব্যবহার এবং পোড়া তেল বারবার ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা বলেন, 'অভিযানে বার কোয়ার্টার এলাকার পশ্চিম ঝর্ণাপাড়ার মায়ের দোয়া চানাচুর কারখানার বিরুদ্ধে মামলা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে জনস্বার্থে চসিকের ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।'