Cvoice24.com

মুরাদপুরে পুলিশ বক্সে আগুন

সিভয়েস২৪ প্রতিবেদক
১১:৫৯, ১৮ নভেম্বর ২০২৬
মুরাদপুরে পুলিশ বক্সে আগুন

চট্টগ্রাম মহানগরের মুরাদপুরে একটি পুলিশ বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বক্সের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টার দিকে কয়েকজন ব্যক্তি এসে পুলিশ বক্সটিতে আগুন ধরিয়ে দেন। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই বক্সের ভেতরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে যায়।

পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘রাতে দুর্বৃত্তরা পুলিশ বক্সে আগুন দিয়েছে। এতে বক্সের অনেক জিনিসপত্র পুড়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।’